জীবননগরের মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
জীবননগরের মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সিংহ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত বুধবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে জমির মালিক, মাটি ক্রেতারা পালিয়ে যাওয়ায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিক লিংকনের নির্দেশে একই স্থানে গতকাল আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুসারে জমির মালিক (মাটি ব্যবসায়ী) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদাণকরা হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় কারাদণ্ড মওকুফ করা হয়। এছাড়া ৫-৬ ফুট মাটি কেটে গর্ত তৈরি করা জায়গাটি আগামী ২৫শে ডিসেম্বর মধ্যে মেরামত করে দেওয়ার শর্তে জমির মালিককে এবং জব্দকৃত এক্সকেভেটর মেশিন দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়া অন্য কোন জায়গায় মাটি কাটতে পারবে না এ শর্তে এক্সকেভেটর মেশিনটি মালিকের জিম্মায় দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগীতায় ছিলো জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, এসআই তায়েফুল্লাহ, এসআই সালামসহ থানা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)