চুয়াডাঙ্গার অভিজ্ঞতা চিরকাল আমার হৃদয়ে থাকবে

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
চুয়াডাঙ্গার অভিজ্ঞতা চিরকাল আমার হৃদয়ে থাকবে ছবির ক্যাপশন:
বদলিজনিত বিদায় সংবর্ধনায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বিচারক, কর্মকর্তা-কর্মচারী জজশিপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি চুয়াডাঙ্গার আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে বিদায়ী চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় চার বছরের অভিজ্ঞতা আমার হৃদয়ে থাকবে চিরকাল। আমি একজন বিচারক হিসেবে আমার কিছু সীমাবদ্ধতা ছিল। নিজের ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বদা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। আমি আশা করিনি কোনো প্রকার বিদায়ের। ভেবেছিলাম নিরবে-নিভৃতে চলে যাব। তবুও আপনারা আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা আমার হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে।’ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চুয়াডাঙ্গার বিচারক (জেলা ও দায়রা জজ) মুসরাত জেরীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ কামাল হোসেন সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম গাজী, সিনিয়র সহকারী জজ ছানাউল্লাহ, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা শামসুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাপিয়া নাগ, সহকারী জজ আরমান হুসাইন, নীলা খাতুন, নাজমিন আকতার, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার দেবনাথ, জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির মাসুদুজ্জামান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ওসমান গনি প্রমুখ। উল্লেখ্য, চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম সচিব (জেলা জজ) আইন কমিশন, ঢাকাতে প্রেষণে বদলি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)