সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানবাধিকার দিবস পালন, আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম সমীকরণ প্রতিবেদন: ‘অন্যায়কে বর্জন কর, সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠা কর’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: ‘অন্যায়কে বর্জন কর, সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠা কর’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে স্বাস্থ্যবিধি মেনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লংঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা আছে। বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক। দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এনএসআইয়ের উপপরিচালক জি এম জামিল সিদ্দিক, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম অর্থ সম্পাদক সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক কিশোর কুমার কুণ্ডু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, দপ্তর সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন, নির্বাহী সদস্য দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র সাজেদুর রহমান প্রমুখ। হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন ও সাহিত্য পরিষদ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাসাদাহ প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা কমিটির মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের সভাপতি ডি এম মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডা. ইছাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন কবি খলিলুর রহমান, জীবননগর সাহিত্য পরিষদের সদস্য কবি আব্দুল মোতালেব ও কবি মুসলিমা প্রধান সুমি। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও হাসাদাহ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম নান্নু, মিজানুর রহমান, আব্দুল খালেক মাস্টার, ফরমান আলী মাস্টার, মোহাম্মদ আলী মাস্টার, আব্দুর সবুর মাস্টার, ব্যবসায়ী শ্রী নিতাই সেন, খলিলুর রহমান মাস্টারসহ হাসাদাহ মানবাধিকার কমিটির সদস্য ও হাসাদাহ ইউনিয়নের সাহিত্য পরিষদের সুধীবৃন্দ। ঝিনাইদহ: ``‘ঘুরে দাঁড়াব আবার, সবার জন্য মানবাধিকার’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিবসটি পালন উপলক্ষে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি অ্যাড. শেখ ওয়াশিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সণ্টুসহ মানবাধিকার কর্মীবৃন্দ। মানববন্ধন শেষে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। এদিকে, শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন-এর সভাপতি শামীমুল ইসলাম শামিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রগতি কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আবুল কালাম আজাদ ও সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির। অনুষ্ঠানটির পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)