বারাদীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
বারাদীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
এসআই বাবু, বারাদী: মেহেরপুরের বারাদীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বারাদী বাজারে এ ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বারাদী বাজারের বিশিষ্ট ফার্মেসি ব্যবসায়ী মাহফুজুর রহমান এ লাঠি খেলার আয়োজন করেন। লাঠি খেলা দেখতে ভিড় করে গ্রামের নানা শ্রেণির শত শত মানুষ। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় সেখানে। বাদ্যের তালে শিশু ও মধ্য বয়সের সবাই নেচে নেচে লাঠি খেলার বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের একদল লাঠিয়াল এই খেলা আজও আঁকড়িয়ে ধরে রেখেছেন। খেলার আয়োজক মাহফুজুর রহমান বলেন, কালের ক্রমে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এ লাঠি খেলা। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)