মুন্সিগঞ্জে মানবতার দেওয়াল ভেঙে দিয়েছে মানবতাহীনরা

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
মুন্সিগঞ্জে মানবতার দেওয়াল ভেঙে দিয়েছে মানবতাহীনরা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আলমডাঙ্গা উপজেলা সংসদের উদ্যোগে তৈরি মানবতার দেওয়াল ভেঙে দিয়েছে মানবতাহীনরা। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে অসহায় শীতার্তদের জন্য শীতবস্ত্র রাখা মানবতার দেওয়ালটির ব্যানার ছেড়া পাওয়া গেছে। একই সঙ্গে দেওয়ালে টাঙানো বস্ত্রগুলোও ফেলে দেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়নের মহতি উদ্যোগকে বিনষ্ট করায় এ ধরনের ঘৃণিত কাজের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি শাওন কুমার রায় বলেন, ছাত্র ইউনিয়ন শীতার্তদের পাশে দাঁড়ানোর কথা ভেবেছিল। আমরা ভাবিনি এ ধরনের কাজ কেউ করতে পারে। তবে আমরা আবার গড়ে তুলব মানবতার দেওয়াল। অপর দিকে, আলমডাঙ্গা ছাত্র ইউনিয়ন পুনরায় মানবতার দেওয়াল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)