প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার মনোহরপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে এ মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী জজ শামসুজ্জামান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাবেক উপজেলা কমান্ডার বদরউদ্দীন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)