উথলী বাজারে ভ্রাম্যমাণ আদালতে আটজনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
উথলী বাজারে ভ্রাম্যমাণ আদালতে আটজনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত ও সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রেখেছে জীবননগর উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উথলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনায় স্বাস্থ্যবিধি অমান্য ও মুখে মাস্ক না পরিধান না করার অপরাধে উপজেলার ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজুকে পাঁচ শ টাকা, উথলী গ্রামের ফজলুল হকের ছেলে মজনুকে পাঁচ শ টাকা, কাশিপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে শরিফুলকে ছয় শ টাকা, সেনেরহুদা গ্রামের তরিকুল ইসলামের ছেলে আলামিনকে পাঁচ শ টাকা, একই গ্রামের শওকত আলীর ছেলে মনিরুলকে পাঁচ শ টাকা, আরিফুল ইসলামের ছেলে আজিজুলকে পাঁচ শ টাকা, হাবিবুর রহমানের ছেলে কামাল হোসেনকে দুই শ টাকা, বেগমপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে রেজাউলকে পাঁচ শ টাকাসহ মোট আটজনের নিকট থেকে ৩ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন থানা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)