জীবননগরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
জীবননগরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রুহুল আমিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া রুহুল আমিন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিকারীপাড়ার মাছ ব্যবসায়ী মৃত আবু বক্করের ছোট ছেলে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুচিপাড়া থেকে তাঁকে আটক করা হয়। গতকাল দুপুরেই তাঁকে জীবননগর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)