লিপুসহ দুজন আটক, ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
লিপুসহ দুজন আটক, ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ কালীগঞ্জে র‌্যাবের অভিযান : এমপি আনারের ভাই ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব-৬। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর (মধুগঞ্জ) এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার নিশ্চিন্তপুর (মধুগঞ্জ) এলাকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আপন ভাই মৃত ওবাইদুল ইসলামের ছেলে নিহাল হাসনাইন লিপু (৩৪) ও ফয়লা মাস্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমীত দাস বাবু (৩২)। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিশ্চিন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ শ বোতল ফেনসিডিলসহ নিহাল হাসনাইন লিপু ও সমীত দাস বাবুকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, ১০টি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)