গাংনীতে বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
গাংনীতে বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-এ আলম সিদ্দিকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাথাভাঙ্গা নদীতে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলন আইন ২০১০ এর ৪/১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জোড়পুকুরিয়া গ্রামের ওবায়দুল্লাহর ছেলে বিদ্যুৎকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিল গাংনী থানা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)