ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে চারজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পশুহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাস্ক না ব্যববহার করার অপরাধে আলমডাঙ্গা পশুহাটে গরু ব্যবসায়ী কুষ্টিয়া মিরপুর উপজেলা চর-নওদাপাড়া গ্রামের বাবলুকে ৫শ টাকা, মেহেরপুর উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আকরামুলকে ৩’শ টাকা, জনসম্মুখে ধূমপান পানের অপরাধে উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুর রশিদকে ২শ ও আলমডাঙ্গা পশুহাটে মাইকে প্রচার করে নামবিহীন কোম্পানির বিভিন্ন ওষুধ বিক্রয় করার অপরাধে ভোক্তাধিকার আইনে কামালপুর গ্রামের শাহ আলমের ছেলে চান মিয়াকে ৫শ টাকা জরিমানা করা হয় এবং নামবিহীন কোম্পানির ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
