রিজিয়া বেগমকে মায়ের সম্মানে কাছে টেনে নিলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
রিজিয়া বেগমকে মায়ের সম্মানে কাছে টেনে নিলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রদিবেদক: অসহায় রিজিয়া বেগমকে (৬০) মায়ের সম্মানে কাছে টেনে নিলেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অসহায় রিজিয়া বেগম পুলিশ সুপারের মহানুভবতার কথা জনতে পেরে গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাঁকে মায়ের সম্মান দিয়ে তাঁর অসহায়ত্বের কথা শোনেন এবং একটি শাড়ি ও নগদ অর্থ প্রদান করেন। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে পুলিশ সুপারের নিকট আসেন রিজিয়া খাতুন। ভরণ-পোষণ দেওয়ার মতো স্বামী কিংবা সন্তান তাঁর নেই। অসহায় হয়ে তিনি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে যথাসাধ্য সাহায্য করেন পুলিশ সুপার। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিত একটি মায়ের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মায়েদের মুখেও হাসি ফোটানো সম্ভব। এসময়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)