চুয়াডাঙ্গায় স্বাস্থ্য মনিটনিং উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য মনিটনিং উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা ও জীবনগর উপজেলার ২১টি কিশোরী ক্লাবে প্রাথমিক স্বাস্থ্য মনিটরিং উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা-বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দর্শনা অংকুর মেশিনারিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিছুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান ২১টি ক্লাবে বিপি মেশিন, স্টেথোস্কোপ, থার্মোমিটার, ওজন মাপা মেশিন, ওজন মাপক স্কেল, ফাস্টএইড বক্স, ব্যান্ডেজ, গজ, ভায়োডিন ও হেক্সিসল বিতরণ করেন। ওয়েভ ফাউন্ডেশন ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কিশোর-কিশোরী ক্লাবের আয়োজনে এ ওরিয়েন্টশন বাস্তবায়িত হয়। এ ওরিয়েন্টেশনে দুটি উপজেলার ৬৫ জন কিশোর-কিশোরী অংশ নেয়। দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হেনা মো. জামাল শুভ ও ডাক্তার আনোয়ার হোসেন পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, আব্দুস সালাম, সহ-সমন্বয়কারী মজিবার রহমান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন ও মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, স্বাস্থ্যকর্মী লাল্টু রহমান, ইসরাইল হোসেন টিটো ও পিংকি মণ্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)