কালীগঞ্জে হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা অংশীজনদের ভাবনা শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
কালীগঞ্জে হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা অংশীজনদের ভাবনা শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ‘করোনায় হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা’ অংশীজনদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বলিদাপাড়ায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনারকক্ষে এ আলোচনার আয়োজন করে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। অনুষ্ঠানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। অনুষ্ঠানে অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আসলাম আলী ভুঁইয়া, নিয়ামপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, কালীগঞ্জ থানার এসআই সাগর, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, সাংবাদিক শাহজান আলী সাজু, নয়ন খন্দকার, ইউপি সদস্য মনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা প্রভাত ব্যানার্জী প্রমুখ। অনুুানে মুল প্রবন্ধ পাঠ করেন যায়যায়দিন প্রতিনিধি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো অডিনেটর (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)