চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-12-09 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুখু মিয়া নামের এক মাদকসেবীর কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে জরিমানাসহ কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত দুখু মিয়া (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ জুলাপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভিমরুল্লাহ জুলাপাড়ার দুখু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবন ও বহনের দায়ে দুখু মিয়াকে ১ শ টাকা জরিমানাসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালাই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী ছিলেন আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)