ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের নেতৃত্বে মিছিলটি পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলার সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন প্রমুখ।
