মেহেরপুরে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৩ নম্বর ওয়ার্ড জয়ী

আপলোড তারিখঃ 2020-12-09 ইং
মেহেরপুরে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৩ নম্বর ওয়ার্ড জয়ী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্পোর্টস রাইডার্স জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মিউনিসিপল চ্যালেঞ্জার স্পোর্টস রাইডার্সের রেদওয়ান ও সজীবের বিধ্বংসী বোলিংয়ের মুখে ১৫ ওভার ৪ বলে মাত্র ৪৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে টিটু সর্বোচ্চ ১০ রান করেন। দলের পক্ষে রেদওয়ান ও সজীব ৩টি করে উইকেট লাভ করেন। স্পোর্টস রাইডার্স ৪৭ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে কাক্সিক্ষত জয় ছিনিয়ে নেন। মারকুটে ব্যাটসম্যান সজীবের ব্যাট থেকে আসে ৩০ রান। সজীব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এসময় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলোন, মাহবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)