দামুড়হুদার জুড়ানপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-09 ইং
দামুড়হুদার জুড়ানপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদার জুড়ানপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় জুড়ানপুর মাঝেরপাড়ায় এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির সভাপতি তৌহিদ রেজা তুষারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর গ্রামের কৃতীসন্তান জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম মাস্টার, পাক ইয়াং ক্লাবের অন্যতম সদস্য সোহেল রানা মল্লিক, বিশিষ্ট আইনজীবী (ঢাকা জজ কোর্ট) ও জুড়ানপুর গ্রামের কৃতীসন্তান মোস্তাফিজুর রহমান মিথুন মল্লিক, নুরুজ্জামান নুরুসহ জুড়ানপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন তৌফিক, সাকিব, শিহাব, আসিফ, তন্ম সহ প্রমুখ। টুর্নামেন্টের স্পন্সর ছিল চুয়াডাঙ্গার জনপ্রিয় পত্রিকা দৈনিক সময়ের সমীকরণ, মেসার্স হৃদয় মেশিনারিজ, তমা ফার্মেসি ও মেসার্স মহিদুল মেডিকেল হল। এসময় অতিথির বক্তব্যে জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মাস্টার বলেন, ‘যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প কিছু নেই। শুধু ব্যাডমিন্টন নয়, বছরের প্রতিটি সময়ে যেসব খেলাধুলা হয়, সেগুলোতেও আমাদের যুব সমাজের অংশগ্রহণ জরুরি। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’ জুড়ানপুর পাক ইয়াং ক্লাবের অন্যতম সদস্য সোহেল রানা মল্লিক বলেন, বর্তমানে যুব সমাজ বিভিন্ন ধরনের অনলাইন গেমস-এ আসক্ত হয়ে পড়েছে। এই করোনা মহামারি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতি সবাইকে আগ্রহী করা আমাদের সকলের দায়িত্ব। তাই আসুন আমরা সকলে আমদের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে সকলে একসাথে কাজ করি। উক্ত খেলায় শাকিল আসিফ জুটি ২-১ সেটে হাবিবুর-তৌফিক জুটিকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দল ও রানার্স আপ দলকে নগদ অর্থ ও ট্রফি প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)