এসপি জাহিদের মধ্যস্থতায় মেঘলা ফিরে পেল সুখের সংসার

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
এসপি জাহিদের মধ্যস্থতায় মেঘলা ফিরে পেল সুখের সংসার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম মেঘলা খাতুনকে ফিরিয়ে দিলেন তাঁর সুখের সংসার। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মধ্যস্থতায় সোনা মিয়া-স্ত্রী মেঘলা খাতুনকে পুনরায় নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে সংসার করতে সম্মত হন। জানা যায়, ৫ বছর পূর্বে চুয়াডাঙ্গার সদর উপজেলার গাড়াবাড়িয়া ছাগলাপাড়ার মৃত রাশিদুল ইসলামের মেয়ে মেঘলার সঙ্গে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ সোনাতনপুর গ্রামের রবিউল (ড্রাইভার) ছেলে সোনা মিয়ার সঙ্গে বিবাহ হয়। সাংসারিক জীবনে তাঁদের দুইটি শিশু সন্তানের জন্ম হয়। এদিকে বিয়ের পর হতে বিভিন্ন সময়ে সোনা মিয়া যৌতুকের জন্য তার স্ত্রীকে চাপ দিতে থাকে। ফলে তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দেয়। গত দুই মাস পূর্বে সোনা মিয়া তার স্ত্রীকে একলক্ষ টাকা যৌতুকের দাবীতে পিতার বাড়ীতে তাড়িয়ে দেয় এবং টাকা না দিলে তালাক দিবে বলে জানায়। এসময় মেঘলা অসহায় হয়ে দুই শিশু নিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করলে পুলিশ সুপারর উইম্যান সাপোর্ট সেন্টারকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেন। ঘটনার সত্যতা পাওয়ায় পুলিস সুপার উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডাকেন এবং দুই পক্ষের মধ্যস্থতায় তাঁদের তাঁদের সংসার পুনরায় জুড়ে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)