দামুড়হুদায় ট্রাকের চাকায় প্রাণ গেল কৃষকের

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
দামুড়হুদায় ট্রাকের চাকায় প্রাণ গেল কৃষকের ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবের আলীর (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবের আলী আলমডাঙ্গা উপজেলার কেষ্টপুর গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে। জানা যায়, গতকাল সকালে গরু ক্রয়ের জন্য ব্যাটারিচালিত আটোরিকশাযোগে ডুগডুগি গরুর হাটে যান সাবের আলী। গরুর হাটে পৌঁছালে অটোরিকশা থেকে অসাবধানতাবশত নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে ট্রাকটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় তার। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই সাবের আলীর মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবের আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)