গাংনীতে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী-কন্যার মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
গাংনীতে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী-কন্যার মানববন্ধন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত হাফিজুর রহমানের সম্পত্তি বেদখলকারীদের উচ্ছেদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে তার স্ত্রী নুরুন্নাহার ও কন্যা হাবিবা নওসীন (সাধনা)। গত রোববার গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা মুকুল হোসেন, কমরেড মজনুর রহমান প্রমুখ। নুরুন্নাহার জানান, সাড়ে ২৯ শতাংশ সম্পত্ত্বি নিয়ে বিরোধের সৃষ্টি করেছে তার স্বামীর প্রথম পক্ষের ছেলেরা। তিনি বলেন, তার স্বামী অসুস্থ থাকায় প্রায় দুই বছর চিকিৎসাজনিত কারণে ঢাকায় থাকতে হয়েছে। এ সময়ে প্রথম পক্ষের ছেলে সিরাজুল ইসলাম ও সহোদর মিরাজুল ইসলাম তার ঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরসহ সম্পতি দখল করে এবং সহকারী কমিশনার (ভূমি) এর নিকট সম্পত্তির খারিজ বাতিলের আবেদন করেন। সহকারী কমিশনার তদন্ত সাপেক্ষে একটি লিখিত রায় প্রদান করেন যা নুরুন্নাহার খাতুনের পক্ষে যায়। প্রকৃতপক্ষে ৭ সতাংশ জমি শর্তসাপেক্ষে দরবার শরিফের নামে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ১৯৮৯ সালে ৩১৪৩ নং দলিল মূল্যে রেজিষ্ট্রি করে দেন। দরবারে অসামাজিক কার্যক্রম চলায় ২০০৫ সালে সেটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। শর্ত ভঙ্গের ফলে হাফিজুর রহমান পুনরায় উক্ত জমির মালিক হন। দলিলদৃষ্টে দেখা যায়, ক্রমান্বয়ে জমির মালিকানা বদল হয়ে সর্বশেষে হাবিবা নওসীন (সাধনা) এর নামে আসে। অথচ প্রতিপক্ষরা ওই জমি জবরদখল করছেন। এর প্রতিকার চেয়ে প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন নুরুন্নাহার ও তার মেয়ে সাধনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)