দামুড়হুদায় নাটুদাহ হানাদার মুক্ত দিবস পালন

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
দামুড়হুদায় নাটুদাহ হানাদার মুক্ত দিবস পালন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার নাটুদাহে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে আটকবরের আটজন শহীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ। জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি আবু সাইদ মো. হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)