ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সঙ্গে ফুলেল শুভেচ্ছাবিনিময় করেছেন দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী কর্মকর্তার সঙ্গে তাঁরা শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সিএনএন টেলিভিশনের প্রতিনিধি সালাউদ্দীন আহাম্মেদ ও তরিকুল ইসলাম।
