চুয়াডাঙ্গায় পানের বরজ থেকে ১৫ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার!

আপলোড তারিখঃ 2020-12-07 ইং
চুয়াডাঙ্গায় পানের বরজ থেকে ১৫ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুরের ইব্রাহিম খলিল বাবুর পানের বরজ থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ ফুট উচ্চতার ওই গাঁজা গাছটি উদ্ধার করা হয়। অভিযুক্ত ইব্রাহিম খলিল বাবু আমিরপুর শেষের পাড়ার মসলেম উদ্দিনের ছেলে। অভিযুক্ত বাবু পলাতক হলেও তার নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামালা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপ পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আমিরপুর গ্রামের ইব্রাহিম খলিল বাবুর বাড়ির পাশের তার নিজ পানের বরজে অভিযান চালায়। এ সময় ইব্রাহিম খলিল বাবু তাদের উপস্থিথি টের পেয়ে পালিয়ে গেলেও তার পানের বরজ থেকে ১৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পলাতক বাবুর নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দয়ের করা হয়েছে। অভিযানের সহযোগীতায় ছিলেন ডিসি কোর্টের পেশকার আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)