প্রথম দিনে এমপি ছেলুনসহ ৫৩ জনের রেজিস্ট্রেশন

আপলোড তারিখঃ 2020-12-07 ইং
প্রথম দিনে এমপি ছেলুনসহ ৫৩ জনের রেজিস্ট্রেশন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইমলাম সরকার। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন খোকনের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি নিজে সেখানে উপস্থিত হয়ে তাঁর আগ্নেয়াস্ত্রে ও লাইসেন্সের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। প্রথম দিন মোট ৫৩ জন তাঁদের আগ্নেয়াস্ত্রের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী আদালতে বায়োমেট্রিক এ রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্য কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)