মেহেরপুরে বিকাশ কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

আপলোড তারিখঃ 2020-12-07 ইং
মেহেরপুরে বিকাশ কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে জুয়েল রানা (২৭) নামের এক বিকাশ কর্মীকে (ডিএসও) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তাঁর কাছে থাকা আড়াই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তারা। গতকাল রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার কোলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত বিকাশ কর্মী জুয়েল রানা জানান, ‘আমি সকালে নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে অফিস থেকে বের হয়। পথের মধ্যে ৫টি এজেন্টের কাছে ৯৭ হাজার টাকা পেমেন্ট করি। এ সময় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আমার ব্যক্তিগত ০১৭০১-১২২৪৬৯ এই নম্বরে একজন ফোন দিয়ে টাকা নেওয়ার জন্য সেখানেই দাঁড়াতে বলে। আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করি। এসময় পাঁচজন লোক রামদা ও রড দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার কাছে থাকা বাকি ২ লাখ ৫৩ হাজার টাকা এবং আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।’ মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সউদ কবির মালিক জানান, তাঁর মাথায় ও দুই হাতে কোপানো হয়েছে। তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। সিটি স্ক্যান ছাড়া অবস্থা বোঝা যাবে না। তাকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ধরণের হামলা চালিয়েছে, তা খুব শিগগিরই বের করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)