ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিতাজ উদ্দীন মল্লিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ইতা, প্রচার সম্পাদক কুদ্দুস আলী, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উলফাত শেখ, কাজী কমরউদ্দীন সেলিম, আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আরশাদ, রাহাতুল্লাহ, কামাল হোসেন, ইউপি সদস্য সোহরাব হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভায় থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
