ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

আপলোড তারিখঃ 2020-12-07 ইং
ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধনসহ ৩ দফা দাবিতে টানা ১১দিনের মতো ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল রোববার সকাল থেকে শহরের পুরাতন হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছেন ১৮৪ জন স্বাস্থ্য সহকারী। এসময় বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দার, উপদেষ্টা নাজিম উদ্দিন জোয়ার্দ্দার, সদর থানা শাখার সভাপতি আব্দুর রাকিবসহ অন্যরা বক্তব্য দেন। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলমান রয়েছে। কর্মবিরতি রেখে তারা অফিস প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছে। এসময় আন্দোলকারীরা, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেডে উন্নীতকরণসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। এদিকে, কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা শিশুদের স্বজনরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)