আলমডাঙ্গায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় অলিম্পিয়াডের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-12-07 ইং
আলমডাঙ্গায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় অলিম্পিয়াডের উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২০ ও অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের হলরুমে এ মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলম সরোয়ার, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সম্পাদক হামিদুল ইসলাম আজম। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, মডেল সরকারি স্কুলের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন প্রমুখ। মেলায় মোট ২২টি স্টল বসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)