আজ ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস

আপলোড তারিখঃ 2020-12-06 ইং
আজ ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: আজ ৬ ডিসেম্বর। মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর খ্যাত মেহেরপুর হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় দিগি¦দিক হারিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ দলটি ৫ ডিসেম্বর বিকেল থেকে গোপনে মেহেরপুর ছাড়তে থাকে। পরের দিন ৬ ডিসেম্বর রাজনৈতিক মর্যাদাপূর্ণ মেহেরপুর জেলা হানাদার মুক্ত হয়। ২ ডিসেম্বর গাংনী হানাদার মুক্ত হলে শিকারপুরে (ভারত) অবস্থিত মুক্তি বাহিনীর অ্যাকশন ক্যাম্পের ক্যাপ্টেন তৎকালীন মেহেরপুর মহকুমা প্রশাসক (এসডিও) তৌফিক ইলাহী চৌধুরী হাটবোয়ালিয়ায় এসে মুক্তিবাহিনীর ঘাঁটি স্থাপন করেন। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে ৫ ডিসেম্বর মেহেরপুরে প্রবেশ করে। সীমান্তে পাকবাহিনীর পুঁতে রাখা অসংখ্য মাইন অপসারণের মধ্য দিয়ে মেহেরপুর পুরোপুরিভাবে হানাদার মুক্ত হয় ৬ ডিসেম্বর। জেলা মুক্তিযোদ্ধারা খলিসাকুণ্ডি ব্রিজের কাছে এন্টি ট্যাংক মাইন পুতে একটি পাকিস্তানি গাড়ি উড়িয়ে দেয় এবং সেই গাড়িতে ৭-৮ জন পাকিস্তানি সৈন্য ছিল, এতে তারা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পলাশীপাড়া পাগলা সেতুর কাছে তাঁরা পাক-বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হয়। ৬ ডিসেম্বর মেহেরপুর জেলা দখল মুক্ত হয়। ওইদিন মেহেপুরের মুক্তিযোদ্ধারা ও সর্বস্তরের লোক একযোগে রাস্তায় নেমে পড়ে আনন্দে মিষ্টি মুখ করে উল্লাসে ফেটে পড়েন। এদিকে, মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে আজ রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে বিজয় র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ মেহেরপুর কলেজ মোড় সংলগ্ন শহীদ স্মৃতিসৌধ ও মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গণকবর স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)