কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2020-12-06 ইং
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নির্দেশনায় মেয়র প্রার্থী বাছাইয়ে গত ৩ ডিসেম্বর কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফকে। নিয়মতান্ত্রিকভাবে পৌর আওয়ামী লীগের সভাপতি নিজ হাতে ওই সভার চিঠি দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মান্নানকে। কিন্তু আব্দুল মান্নান সে সভায় উপস্থিত হননি। উল্টো তিনি অসাংগঠনিকভাবে গ্রাম থেকে কিছু লোকজন ডেকে মিটিং করে নিজের ভাইপো সায়েদ কবির লিমনকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা দেন এবং এ সংক্রান্ত প্রেস বিজ্ঞতি দিয়ে একটি পত্রিকাতে ভুয়া অসত্য খবর প্রকাশ করেছে। এর প্রতিবাদে গতকাল শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের ভূষণ রোডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা একথা বলেন। এ সময় সমাবেশ থেকে কুচক্রিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারী ও উপজেলা সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মণ্টু, বর্তমার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর মুক্তার হোসেন ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহাগ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)