গাংনীতে নারীর প্রতি সহিংসতা ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2020-12-06 ইং
গাংনীতে নারীর প্রতি সহিংসতা ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: ‘নারীর প্রতি সহিংসতা ও মাদককে না বলি, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে ক্রমবর্ধমান নারীর প্রতি সহিংসতা যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিএফজির আয়োজনে ও হাঙ্গার প্রজেক্ট-এর সহযোগিতায় মতবিনিময় সভায় পিএফজির সমন্বয়কারী আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন কন্যা-শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বামন্দী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পিএফজির সদস্য মনিরুজ্জামান মনি, মনিরুজ্জামান আতু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্ট-এর উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন ও পরিচালনায় ছিলেন সাংবাদিক জুলফিকার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)