জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নিরঙ্কুশ বিজয়ে মেহেরপুর জেলা বিএনপির সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-12-06 ইং
জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নিরঙ্কুশ বিজয়ে মেহেরপুর জেলা বিএনপির সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মনোনীত প্রার্থীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর জেলা বিএনপির উদ্দ্যোগে মেহেরপুর জেলা আইনজীবি সমিতি কার্যালয় মিলনায়তনে বিজয়ীদের সংবর্ধনা দেয় হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি শেখ সাঈদ আহমেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম নাছির, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা, জুলফিফকার আলী ভুট্টো, আব্দুর রশিদ, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. মারুফ আহম্মেদ বিজন, এ্যাড. আবু সালেহ নাসিমসহ নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদউদ্দীন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, এ বিজয় আইনের শাসন প্রতিষ্ঠা সংগ্রামে এবং অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধারে সাহসী ভুমকিা রাখবে। অনুষ্ঠানে জেলা বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)