গাংনী থানার নবাগত ওসি বজলুর রহমানকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-12-05 ইং
গাংনী থানার নবাগত ওসি বজলুর রহমানকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুুরের গাংনী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ওসি মো. ওবাইদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাংনী প্রেসক্লাবে এ শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান, বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান ও গাংনী থানার (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজা ও আক্তারুজ্জামান। আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন, সাংবাদিক রফিকুল আলম বকুল, তোফায়েল হোসেন, সোহেল রানা বাবু ও চ্যানেল এসটিভির জেলা প্রতিনিধি আব্দুল আলীম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)