আলমডাঙ্গা পৌর নির্বাচন : আ.লীগের মনোনয়ন চেয়ে ৭ জনের আবেদন

আপলোড তারিখঃ 2020-12-05 ইং
আলমডাঙ্গা পৌর নির্বাচন : আ.লীগের মনোনয়ন চেয়ে ৭ জনের আবেদন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে ৭ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সম্পাদক মতিয়ার রহমান ফারুক উপস্থিত থেকে আবেদনপত্র জমা নেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মতিয়ার রহমান ফারুক, মো. আনিসুজ্জামান মল্লিক, আবুল কালাম আজাদ, আবু মুছা, হাসান কাদীর গনু ও ইয়াকুব আলী মাস্টার। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহিন উৎপল, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান রিপন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)