শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আপলোড তারিখঃ 2020-12-05 ইং
শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে রাব্বুল হোসেন, হাসমত, লিটন হোসেন, এরশাদ হোসেন, বাবুল হোসেন, আতিয়ার রহমান, সাহেব আলী ও রেজাউলের জখম গুরুতর হওয়ায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আলমডাঙ্গা গ্রামের মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কয়েকমাস যাবত ওই গ্রামের বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে তাঁদের মধ্যে মসজিদের দান বক্সের টাকার হিসাব-নিকাশ ও ভাগাভাগি নিয়ে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)