পূর্বের কমিটি বিলুপ্ত, নতুন কমিটির অনুমোদন

আপলোড তারিখঃ 2020-12-05 ইং
পূর্বের কমিটি বিলুপ্ত, নতুন কমিটির অনুমোদন ছবির ক্যাপশন:
শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাংনী ছাত্রলীগের চার নেতা বহিষ্কার গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির সিদ্ধান্ত মোতাবেক গাংনী উপজেলা শাখা কমিটির অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে গাংনী পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত এবং গাংনী উপজেলা শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ৩ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব ও গাংনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিবকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাকিম ও কাথুলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিককে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং গাংনী পৌর শাখা গাংনী সরকারি কলেজ শাখার কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এদিকে, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশিরকে অব্যাহতি দিয়ে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিককে গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সেই সাথে গাংনী পৌর ছাত্রলীগের কমিটিতে ডালিম রানাকে সভাপতি ও নাসিরুল ইসলাম মোহনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী এক বছরের জন্য পৌর কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)