বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড তারিখঃ 2020-12-05 ইং
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ‘সেবা নিন সুস্থ থাকুন’ এ স্লোগানে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার নারিকেলবাড়ীয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সার্বিক তত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লিমন পারভেজ। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, নারিকেলবাড়ীয় জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস প্রমুখ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার দুই শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন ঝিনাইদহ সদর হাসপাতালের (আরএমও) ডা. লিমন পারভেজসহ ১০ জন চিকিৎসক। চিকিৎসা শেষে আগত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)