মেহেরপুরের হরিরামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

আপলোড তারিখঃ 2020-12-05 ইং
মেহেরপুরের হরিরামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে ফিরাতুল-সার্থক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ত্রিবার্ষিক নির্বাচনে ফিরাতুল-সার্থক পরিষদ ১২টি পদের সবকটিতে জয়লাভ করে। দুপুরের পর নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১২টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩৭ ভোটারের মধ্যে ১৩৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে ফিরাতুল-সার্থক পরিষদের ফিরাতুল (চেয়ার) প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন বিশ্বাস (ছাতা) প্রতীকে ৫৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সার্থক (কলস) প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (মাছ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৪টি। নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে আব্দুল কুদ্দুস (মই) প্রতীক ৭৬ ভোট। নির্বাহী সদস্য পদে আব্বাস আলী ৭৮ ভোট, আব্দুর রহমান ৭৬ ভোট, শরিফ উদ্দিন ৬৫ ভোট, জাফর আলী ৭৭ ভোট, ইব্রাহিম আলী ৭৮ ভোট, নিজামুদ্দিন ৫৭ ভোট, আব্দুর রহিচ ৮১ ভোট, মফিজুর রহমান ৮৫ ভোট, সাহাজুল ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচিত সদস্যদের ফুল ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)