প্রতিশ্রুতি রক্ষা করলেন দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান

আপলোড তারিখঃ 2020-12-05 ইং
প্রতিশ্রুতি রক্ষা করলেন দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: প্রতিশ্রুতি রক্ষা করলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান রহমান কাজল। গত ২ নভেম্বর শ্যামপুর দক্ষিণপাড়া মসজিদে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীকে পুরস্কার প্রদন করা হয়। এর মধ্যে আরও তিনজন কেরু মাদ্রাসার শাকিল আনোয়ার ৪র্থ, করিমপুর মাদ্রাসার সাব্বির হোসেনকে ৫ম ও রুদ্রনগর মাদ্রাসার মো. রাজিবকে ৬ষ্ঠ করে এ তিনজনকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল শুক্রবার বেলা তিনটায় দর্শনা থানায় ডেকে শাকিল আনোয়ার, সাব্বির হোসেন ও মো. রাজিবকে ক্রেস্ট প্রদান করেন তিনি। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন ও সাবেক সভাপতি হানিফ মণ্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)