চুয়াডাঙ্গা বড় বাজারে মাস্ক না পরায় ১০ জনের অর্থদণ্ড

আপলোড তারিখঃ 2020-12-04 ইং
চুয়াডাঙ্গা বড় বাজারে মাস্ক না পরায় ১০ জনের অর্থদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি না মানায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান। তিনি ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পরার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় ১০ জনকে অর্থদণ্ড প্রদান করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান মাস্ক বিতরণ করেন এবং সবাইকে মাস্ক পরার জন্য নির্দেশনা দেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)