ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বিআরডিবি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিআরডিবি চত্বরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা কৃষি অফিসার সোহরাওয়ার্দী ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন সম্পাদক হামিদুল ইসলাম, বিআরডিবি অফিসার সায়লা সারমিন প্রমুখ।
