কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2020-12-04 ইং
কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ অর্থবছরে কালীগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত গতকাল বৃহস্পতিবার উপকরণ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আতিকুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান রেজা। এ বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত কৃষকসহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)