জাতীয় গ্রিড বিপর্যয়, খুলনা বিভাগের ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট

আপলোড তারিখঃ 2020-12-03 ইং
জাতীয় গ্রিড বিপর্যয়, খুলনা বিভাগের ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০ জেলায় দেড় ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল বুধবার রাত ১১টার পর থেকে প্রায় দেড়টা পর্যন্ত এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এ সময় এসব জেলার সাধারণ মানুষ বিদ্যুতের জন্য চরম ভোগান্তিতে পড়ে। চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ময়নুদ্দিন বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য খুলনা বিভাগের ১০ জেলায় প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পরে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্বাভাবিক হয় রাত দেড়টার দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)