জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-03 ইং
জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনের জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় জীবননগরে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জীবননগর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। এসময় মাস্ক পরিধান না করায় এবং প্রকাশ্য ধুমপান করার অপরাধে মোট ১৩ জনের নিকট থেকে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন জীবননগর থানা পুলিশের একটি চৌকস টিম। আদালত পরিচালনা সময় জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)