ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-12-03 ইং
ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে করোনা পরীক্ষা ল্যাব উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা লিমন পারভেজসহ অন্যরা। এবিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর-রশিদ জানান, এখন থেকে এই ল্যাবে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর পরীক্ষা করা হবে। একসঙ্গে চারজনের করোনার পরীক্ষা করা যাবে। এতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ল্যাব না থাকায় এতদিন ঝিনাইদহের করোনা রোগীদের পরীক্ষা করা হতো কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা থেকে। এখন থেকে দ্রুত করোনা শনাক্তের পর আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দ্রুততার সঙ্গে দেওয়া যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)