দামুড়হুদায় এমপি টগরের অর্থায়নে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2020-12-03 ইং
দামুড়হুদায় এমপি টগরের অর্থায়নে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের ব্যক্তিগত তহবিল থেকে অনুদান হিসেবে দামুড়হুদার গরীব ও অসহায় ৪৫ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুনসহ দামুড়হুদা উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)