চুয়াডাঙ্গার ভালাইপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
চুয়াডাঙ্গার ভালাইপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রব্বানিপাড়ার আব্দুল হামিদের ছেলে সলক (২৩), একই এলাকার মৃত আবিছদ্দিন মণ্ডলের ছেলে শামসুল আলী (৪৫) এবং ওই এলকার ঘরজামাই চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ের রবিউল ইসলাম রবি (৩০)। জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সলক, শামসুল ও রবি ভালাইপুর মোড় থেকে কাঁচাবাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভালাইপুর মোড় পার হতেই বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে পাখিভ্যানের সংঘর্ষ হয়। এতে পাখিভ্যানের চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)