আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নতিডাঙ্গা এলাকার মধুখালী মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আলী একই উপজেলার বড়গাংনী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভাতিজা নাজমুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বড়গাংনী থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম। পথে মখুখালী মাঠের কাছে এসে ইব্রাহিম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বেলগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম। এসময় আহত হন নাজমুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)