মেহেরপুরে নতুন করে করোনায় আক্রান্ত ২

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
মেহেরপুরে নতুন করে করোনায় আক্রান্ত ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার মেহেরপুর সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে করোনা আক্রান্তদের তালিকা সম্বলিত একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানেই মেহেরপুর জেলায় করোনা সংক্রমিত ২ জন উল্লেখ করা হয়েছে। এ নিয়ে জেলায় সরকারিভাবে বর্তমানে মোট ১৭ জনের করোনা পজিটিভ রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, গাংনী উপজেলায় ৪ জন ও মুজিবনগর উপজেলায় ৬ জন। ইতোমধ্যে জেলায় ৬২৭ জন সুস্থ হয়েছেন এবং ১৬ জন মৃত্যুবরণ করেছেন। মেহেরপুরের সিভিল সার্জন জানান, মঙ্গলবার রাতে ১৩ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। এরমধ্যে ২ জনের রেজাল্ট করোনা পজিটিভ। অবশিষ্ট ১১ জনের রেজাল্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ১ জন সদর উপজেলার ও অপর জন গাংনী উপজেলার বাসিন্দা। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)